শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে তরুণীর মৃত্যু

  |   মঙ্গলবার, ০৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে তরুণীর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে গোসল করতে নলজুর নদীতে নেমে পানিতে ডুবে ঝুমা বেগম (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার( ৫ মে) বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পানিতে ডুবে তরুণীর মৃত্যু হওয়ার বিষয় নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ওই তরুণীর মৃগী রোগ ছিল। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, ঝুমা ইসলামপুর গ্রামের রবি হোসেনের মেয়ে। রোববার বিকেলে বাড়ির পাশে নলজুর নদীতে গোসল করতে যান। এ সময় হঠাৎ তিনি ডুবে যান। তাঁর চাচি ইয়াসমিন বেগম চিৎকার করলে আশপাশের লোকজন এসে ওই তরুণীকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝুমার বাবা রবি হোসেন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আমার মেয়ের মৃগী রোগ ছিল। গোসল করার সময় তার ওই রোগ দেখা দেয়। হাসপাতালে নিয়েও মেয়েকে বাঁচানো গেল না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস