শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের মতবিনিময়

  |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের মতবিনিময়

ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া:: ২৩ এপ্রিল কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। প্রতীক পেয়ে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করেছেন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম।

কাপ পিরিছ প্রতীক পেয়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় শহরের অভিজাত একটি রেষ্টুরেন্টে কুলাউড়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

এ-সময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত “স্মার্ট কুলাউড়া” গড়ার জন্য তাকে ৮মে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী করতে সর্বস্থরের জনসাধারণসহ সাংবাদিকবৃন্দের সহযোগিতা চেয়েছেন।

মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা আব্দুল মালিক, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, কুলাউড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর লোকমান আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিনসহ আরো অনেকে।

কামরুল ইসলাম আরো বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এরপর চেয়ারম্যান এই দশ বছর চেষ্টা করেছি আমার সেরাটা দেয়ার জন্য। সেসময় উপজেলা চেয়ারম্যানের দায়িত্বপালন কালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আশা করি এবার পূর্বের কাজের মূল্যায়ন করবেন কুলাউড়ার মানুষ। তিনি তাঁর পিতা একুশে পদকপ্রাপ্ত মরহুম আব্দুল জব্বার এমপির আদর্শকে লালন করে মানুষের স্নেহ ও ভালোবাসা সমর্থন নিয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি নির্বাচিত হলে বিগত বছরের ন্যায় কুলাউড়া উপজেলার উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে আমার বড়ভাই আবু জাফর রাজু’র মাধ্যমে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ছাড়াও অসহায়-দুঃস্থ মানুষের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে অনেক অর্থ সহায়তা ব্যবস্থা করে দিয়েছেন। নির্বাচিত হলে এসুযোগ কে আরো ব্যাপকভাবে কাজে লাগাতে পারবেন। এক্ষেত্রে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলমতের উর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস