রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

৩৫ ঘন্টা পর ভেসে উঠলো শিশু রাবেয়ার মরদেহ

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩৫ ঘন্টা পর ভেসে উঠলো শিশু রাবেয়ার মরদেহ

ছবি তুলতে গিয়ে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৩৫ ঘন্টা পর পাঁচ বছরের শিশু রাবেয়ার মরদেহ পেয়েছে পরিবার। শুক্রবার সকাল ৯টার দিকে নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে নিখোঁজ হওয়ার পর থেকেই নদীর তীরেই লাশের অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। আজ সকালে ৯টার দিকে বালুবাহী সেই ভলগেটের পাশে হঠাৎ করেই রাবেয়ার মরদেহ ভেসে উঠে। পরে, মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে তার পরিবার। এ ঘটনায়, রাবেয়ার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের এরশাদ আলী ঈদ উপলক্ষে বুধবার বিকালে পরিবারের সবাইকে নিয়ে ল্যাংড়া বাজার এলাকায় যমুনা নদীর তীরে ঘুরতে যায়। এসময়, রাবেয়াকে বালুবাহী ভলগেটের উপর দাঁড় করিয়ে ছবি তুলতে গেলে সে নদীতে পড়ে যায়। স্রোত বেশি থাকায় পরিবারের সদস্যরা চেষ্টা করেও তার কোন খোঁজ পায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালালেও অতিরিক্ত বালুবাহী ভলগেট থাকায় প্রথম দফা উদ্ধার কাজ চালিয়ে ফিরে যায়। বৃহস্পতিবার পুনরায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চালিয়েও ব্যর্থ হয় তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস