শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

১ মাস আগেই ‌‘শেষ’ ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন, বিপাকে প্রধান শিক্ষকরা

  |   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৪৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১ মাস আগেই ‌‘শেষ’ ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন, বিপাকে প্রধান শিক্ষকরা

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয় গত ১ সেপ্টেম্বর। এ প্রক্রিয়া চলার কথা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। অথচ ৩০ অক্টোবরের পর থেকে আর রেজিস্ট্রেশন করতে পারছে না ঢাকা বোর্ডের অধীনে থাকা স্কুলগুলো। ফলে কয়েক হাজার স্কুলের প্রধান শিক্ষক বিপাকে পড়েছেন। একের পর এক তারা শিক্ষা বোর্ডে অভিযোগ করছেন।

রেজিস্ট্রেশন করতে না পারা স্কুলের প্রধান শিক্ষকরা বলছেন, ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে বলে বোর্ড থেকে আগেই জানানো হয়েছিল। অথচ ৩০ অক্টোবরের পরই আর রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। এখনো বহু শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাকি। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে দুশ্চিন্তায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের দাবি, সার্ভার জটিলতার কারণে সমস্যা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে। ৩০ নভেম্বর পর্যন্তই অনলাইনে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে।

ঢাকা ও আশপাশের জেলার অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। সব তথ্য পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলেই দেখানো হচ্ছে সময় শেষ হয়ে গেছে। বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় উল্লেখ আছে।

এদিকে, নির্ধারিত সময়ের এক মাস আগেই রেজিস্ট্রেশন বন্ধের কারণ জানতে শিক্ষকরা টেলিফোন ও মোবাইলে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন। কেউ কেউ অভিযোগ জানাতে পারলেও অধিকাংশ শিক্ষক বিষয়টি অন্ধকারে। বোর্ড থেকেও আনুষ্ঠানিক কোনো তথ্য বা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না।

নরসিংদী সদর উপজেলার একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করানোর দায়িত্ব স্কুলের প্রধান শিক্ষকের। কেউ বাদ পড়লে প্রধান শিক্ষককে দায় নিতে হবে বলেও বোর্ড আগেই জানিয়েছে। এতে প্রধান শিক্ষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।’

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, ‘জটিলতা তো হতে পারে। দ্রুত বোর্ডের উচিত ছিল সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া। তাহলে সবাই জানতে-বুঝতে পারতেন। কিন্তু সেটা না করায় সবাই উদ্বিগ্ন।’

ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূইয়া বলেন, ‘সার্ভারে অক্টোবর ও নভেম্বর মাস সেটিংসে সামান্য জটিলতা দেখা দিয়েছিল। সেটা ঠিক করা হয়েছে। আরও খুঁটিনাটি কাজ করা হচ্ছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। দ্রুতই আবার সার্ভার খুলে দেওয়া হবে। তখন যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, তারাও করতে পারবেন। পুরো নভেম্বর মাস এ রেজিস্ট্রেশন করা যাবে।’

গত ৩১ আগস্ট ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠান প্রধানদের ওপর বর্তাবে।

নির্দেশনা অনুযায়ী- অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন ফরম পূরণের সর্বনিম্ন বয়স ১১ বছর নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১১ বছর পূর্ণ না হলে কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে না। আর রেজিস্ট্রেশনের সর্বোচ্চ বয়সসীমা ১৭ বছর।

তবে বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীরা সর্বোচ্চ ২২ বছর বয়স পর্যন্ত অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন করতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস