শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

সিলেটসহ ৫টি বার্ন ইউনিট স্থাপনে চুক্তিভিত্তিক পরিচালক নিয়োগ

  |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটসহ ৫টি বার্ন ইউনিট স্থাপনে চুক্তিভিত্তিক পরিচালক নিয়োগ

টুডে নিউজ ডেস্ক::

সিলেট,রাজশাহী,রংপুর,বরিশাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা.মুহম্মদ নওয়াজেস খান।

নওয়াজেস খানকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাগুলো স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার (১৮ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়-সরকারি চাকরি আইন,২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অধ্যাপক নওয়াজেস খানকে ৫টি মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট,বরিশাল,রংপুর,রাজশাহী ও ফরিদপুর) ১০০ শয্যা বিশিষ্ট বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক (বার্ন অ্যান্ড বার্ন রিকন্সট্রাকশন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস