শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

সাজেদা চৌধুরীর আসনে দুই ছেলেসহ নৌকার মনোনয়ন চান ১৪ নেতা

  |   রবিবার, ০২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাজেদা চৌধুরীর আসনে দুই ছেলেসহ নৌকার মনোনয়ন চান ১৪ নেতা

টুডে নিউজ ডেস্ক::

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন অন্তত ১৪ নেতা।এর মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরীর দুই ছেলে রয়েছে।আবার ফরিদপুর জেলা বিএনপির সাবেক এক প্রভাবশালী নেতাও রয়েছে বলে জানা গেছে।

শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ছিল।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পরে ওই আসনটি ফাঁকা।আসনটিতে নৌকার মাঝি কে হবেন তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে সালথা নগরকান্দায়।এই সময়ের মধ্যেই একাধিক নেতা দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে।

দলীয় মনোনয়ন চেয়ে সাজেদা চৌধুরীর উত্তসূরি হিসেবে তার দুই ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরী ও শাহদাব আকবর লাবু চৌধুরী আবেদন করেছেন।আরও দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ,বাংলাদেশ সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মেজর (অব) আতমা হালিম,নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া,নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,ফরিদপুর জেলা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি সাইফুজ্জামান জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রেীয় শিক্ষা ও মানববিষয়ক উপকমিটির সদস্য সাব্বির হোসেন,ফরিদপুর জেলা মৎসজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান,লায়েকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ মিয়া,কালাচাঁদ চক্রবর্তী,কাজী দেলোয়ার হোসেন।

এছাড়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।

জানা গেছে,কিছুদিন আগে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় সূত্রে দলীয় মনোনয়ন চেয়ে ১৪ নেতার আবেদনের বিষয়টি জানা গেছে।

প্রসঙ্গত,সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পরে গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ আসন শূন্য হওয়ায় ওই আসনে উপনির্বাচনে আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১০ অক্টোবর,বাছাই ১২ অক্টোবর ও প্রার্থীতা প্রত্যাহার ১৯ অক্টোবর।ইভিএম মাধ্যমে ভোটগ্রহণ হবে এই উপনির্বাচনে।ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস