শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা!

শ্রীমঙ্গল প্রতিনিধি   |   সোমবার, ২৬ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৪৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা!

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (২৫ আগস্ট) রাতে শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফুলছড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম মনির হোসেন। তিনি শহরতলীর মুসলিমবাগ এলাকার আকিল মিয়ার ছেলে। নিহত মনির শ্রীমঙ্গল শহরের মিদাদ শপিং সিটির রাজু কালেকশন নামের একটি দোকানে চাকরি করতেন।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মনিরের এলাকা মুসলিমবাগ। মনির হত্যার বিচারের দাবিতে মুসলিমবাগ এলাকার বাসিন্দারা রোববার রাত ১১টা থেকে শ্রীমঙ্গলের কালীঘাট সড়ক অবরোধ করে রাখেন এবং মনিরের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এ ঘটনায় আহত কয়েকজন চা শ্রমিক হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদেরও গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এক পর্যায়ে উত্তেজিত জনতা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালান। তাদের ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হন।

উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে পুলিশ সদস্য সমর বিকাশ চাকমা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহি কমিটির সদস্য অজয় সিংহ গুরুতর আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্য ও ব্যবসায়ীকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার ফুলছড়া চা-বাগানের নাটমন্দিরের সামনে মনির হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই বাগানের চা শ্রমিকদের। এ ঘটনার জের ধরে চা শ্রমিকরা মনিরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় মনিরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মনিরের সঙ্গে থাকা একই এলাকার নাজমুল হোসেনের ছেলে আহত জহির মিয়াকেও আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। আটকরা হলেন- ওই এলাকার সঞ্জীব, জাহাঙ্গীর, চন্দন, পল্লব নায়েক ও উত্তম তন্তবায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করতে পুলিশের বেশ বেগ পেতে হয়েছে। আমরা আটককৃতদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস