শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

মধ্যরাতে কলকাতায় বেপরোয়া গাড়ি পিষে মারল ২ বাংলাদেশিকে

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১৭ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যরাতে কলকাতায় বেপরোয়া গাড়ি পিষে মারল ২ বাংলাদেশিকে

ভারতের কলকাতায় বেপরোয়া গাড়ির ধাক্কায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে লাউডন স্ট্রিট ও শেক্সপিয়র সরণির সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটেছে। সে সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে পিষে ফেলে একটি জাগুয়ার গাড়ি। পুলিশ নিহতদের পরিচয় জানিয়েছে। এরা হলেন, কাজি মুহাম্মদ মইনুল আলম (৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়া (৩০)। তারা দু’জনেই বাংলাদেশি নাগরিক।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ২টার দিকে বিড়লা তারামণ্ডল থেকে শেক্সপিয়র সরণি ধরে প্রচণ্ড গতিতে যাচ্ছিল জাগুয়ার গাড়িটি। সে সময় লাউডন স্ট্রিট দিয়ে যাচ্ছিল একটি মার্সিডিজ। শেক্সপিয়র সরণির সংযোগস্থলে মার্সিডিজ গাড়িটির মাঝখানে সজোরে ধাক্কা মারে জাগুয়ারটি। এতে রাস্তার পাশে থাকা দুই পথচারী নিহত হয়। অপরদিকে আহত হয়েছেন মার্সিডিজের চালক ও এর আরোহী।

প্রবল বৃষ্টি হচ্ছিল বলে রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন মইনুল আলম এবং তানিয়াসহ তিন পথচারী। জাগুয়ারের গতি এত বেশি ছিল যে, মার্সিডিজটিকে ধাক্কা মারার পর সেটা দাঁড়িয়ে থাকা দু’জনকে পিষে ফেলে। কোনক্রমে বেঁচে যান তাদের সঙ্গে থাকা অন্য ব্যক্তি। ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যায় জাগুয়ারের চালক।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা মইনুল আলম ও তানিয়াকে মৃত বলে ঘোষণা করেন। মার্সিডিজের আরোহীদের চিকিত্সা চলছে। জাগুয়ার গাড়িটি জব্দ করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে চালকের খোঁজ চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস