সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

বড়লেখায় অজ্ঞাত নারীসহ তিনজনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক   |   শনিবার, ৩১ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় অজ্ঞাত নারীসহ তিনজনের লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শনিবার (৩১ আগস্ট) এক অজ্ঞাতপরিচয় নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের চানপুর গ্রামের মৃত রমনি দাসের ছেলে কৃষক রণজিৎ দাস (৫০) ও তালিমপুর ইউনিয়নের সরুয়ামাঝি গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক আলী আছকর (৪৫)। অন্যদিকে অজ্ঞাত নারীর লাশ দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকার ছড়া থেকে উদ্ধার করা হয়। পুলিশ তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তালিমপুর ইউনিয়নের সরুয়ামাঝি গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আলী আছকরের লাশ ঘরের পাশের আমগাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আলী আছকর আগের রাতে ১১টায় খাবার খেয়ে পরিবারের সবার সাথে ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের চানপুর এলাকায় নদীর পাড়ের একটি বরুণ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কৃষক রণজিৎ দাসের লাশ উদ্ধার করা হয়। আগের রাত ২টার দিকে ঘর থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। শনিবার সকালে তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় তার পরিবার।

বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকার মাধবছড়া খালের পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

অজ্ঞাতনামা নারীসহ তিজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম শনিবার (৩১ আগস্ট) বলেন, তিনটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। স্থানীয়দের তথ্যমতে অজ্ঞাতনামা নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস