শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

বিয়ানীবাজারে পরিত্যক্ত গ্যাস কূপ খনন শুরু করল বাপেক্স

  |   রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ানীবাজারে পরিত্যক্ত গ্যাস কূপ খনন শুরু করল বাপেক্স

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের পরিত্যক্ত এক নম্বর কূপ খননের কাজ আবার শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এই কূপ থেকে প্রাতিদিন ৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়ার আশা সংশ্লিস্টদের।

শনিবার দুপুরে বিয়ানীবাজারে গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ওই কূপ খননের কাজ শুরু হয়। এসময় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.মিজানুর রহমানসহ বাপেক্স ও সিলেট গ্যাসফিল্ডসের উর্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।খনন কাজ শুরুর আগে দোয়ার আয়োজন করা হয়।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের সূত্রে জানা যায়,সিলেট গ্যাস ফিল্ডসের আওতাধিন বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রে দুটি কুপ রয়েছে।এরমধ্যে ১ নং কুপ থেকে ১৯৯৯ সালে উৎপাদন শুরু হয়।২০১৪ সালে তা বন্ধ হয়ে যায়।ফের ২০১৬ সালের শুরুতে উৎপাদন শুরু হয়ে আবার ওই বছরের শেষ দিকে উৎপাদন বন্ধ হয়ে পরে।এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিলো এটি।তবে এখানে এখনও গ্যাসের মজুদ রয়েছে বলে বাপেক্সের অনুসন্ধানে জানা যায়।ফলে এই কূপ আজ থেকে আবার খনন কাজ শুরু হলো।

এই গ্যাস কেন্দ্রের ২ নম্বর কুপ থেকে প্রতিদিন সাত থেকে সাড়ে সাত মিলিয়ন গ্যাস উত্তোলিত হচ্ছে বলে জানান বাপেক্সের কর্মকর্তারা।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.মিজানুর রহমান বলেন, মাস খানেকের মধ্যেই এই কূপ খনননের কাজ শেষ হবে বলে আশা করছি।এরপর থেকে উৎপাদন শুরু করা যাবে।আমদের ধারণা এই কূপ থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘন ফুটের মতো গ্যাস পাওয়া যাবে।তবে খনন কাজ শেষ হওয়ার আগে নিশ্চিত করে তা বলা যাবে না।

বাপেক্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,বিয়ানীবাজার ও পাশ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলায় একাধিক গ্যাস ক্ষেত্র রয়েছে।এই কুপেও গ্যাসের মজুদ রয়েছে। আশা করছি খনন কাজে আমরা সফল হবো এবং গ্যাস পাওয়া যাবে।গ্যাসের জন্য খ্যাতি রয়েছে সিলেটের।১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান মিলে। এরপর আবিস্কৃত হয়েছে আরও বেশ ক’টি গ্যাস ক্ষেত্র।দেশে বর্তমানে ২৮ টি আবিস্কৃত গ্যাস ক্ষেত্র রয়েছে।এসব গ্যাস ক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ, আরও ৬ টিসিএফ রয়েছে সম্ভাব্য মজুদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস