শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

বন্যায় কমলগঞ্জে এলজিইডির ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মাহমুদ খান, কমলগঞ্জ   |   শুক্রবার, ১৯ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৭৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্যায় কমলগঞ্জে এলজিইডির ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চার দিনের বন্যায় এলজিইডির ১০টি রাস্তার প্রায় ৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে রাস্তার বিভিন্ন অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে উপজেলার বন্যা আক্রান্ত এলাকার রাস্তাসমূহ বিপর্যস্থ হয়ে পড়েছে। যানবাহন চলাচল ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পেেড়ছ। ফলে বন্যায় এলজিইডির ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

কমলগঞ্জ এলজিইডি সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় ৪দিনের বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিগস্ত হয়েছে। বিশেষ করে ভানুগাছ ভায়া চৈত্যনগঞ্জ মুল সড়কের রামপাশা এলাকায় পানি তোড়ে প্রায় ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ায় ২দিন ধরে তিনটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এছাড়া ভানুগাছ-সরইবাড়ি রাস্তার ৯০০ মিটার, আদমপুর জিসি ভানুগাছ জিসি ভায়া ইসলামপুর রান্তা ২০০ মিটার, আদমপুর আদকানী বাজার ভায়া কাউয়ারগলা রাস্তা ৪০০মিটার, আদমপুর ইউপি অফিস ভায়া ভানুবিল জাঙ্গালিয়া মঙ্গলপুর রাস্তা ১০০০ মিটার, গোলের হাওর-ইসলামপুর অফিস রাস্তা ১০০মিটার, আলীনগর চৌমুহনী ভায়া পুর্বকালীপুর ২০০ মিটার রাস্তাসহ সারা উপজেলায় প্রায় ৬ কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমান ১ কোটি ৫০ লাখ টাকা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তগুলোর বিভিন্ন অংশের পিচ ও পাথর সরে গেছে। কোথাও কোথাও রাস্তার ৫ হতে ১০ ফুট সড়কের মাটি বন্যার পানিতে ভেঙ্গে গেছে। রাস্তাগুলোতে সৃষ্টি হয়েছে ছোটবড় অসংখ্য গর্তের। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আলাপকালে এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, বন্যায় কমলগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেড় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। প্রতিদিন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠাচ্ছেন। দিন দিন ক্ষতির পরিমান বাড়ছে। প্রতিদিন রিপোর্ট পাঠানো হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস