রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

নৌকার জন্যে বিশ্বনাথ আ’লীগের দু’গ্রুপের নেতারা একাট্টা

বিশ্বনাথ প্রতিনিধি   |   সোমবার, ২৬ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   ১৪৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নৌকার জন্যে বিশ্বনাথ আ’লীগের দু’গ্রুপের নেতারা একাট্টা

অবশেষে সিলেট-২ আসনে নৌকা প্রতীকের দাবিতে একাট্টা আ’লীগের মনোনয়ন প্রত্যাশী শফিক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী গ্রুপের নেতারা।

এজন্য তারা রোববার (২৫ নভেম্বর) রাতে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছেন। সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর পয়েন্টে সড়ক অবরোধ করেন সিলেট জেলা আ’লীগের সাধারণ-সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী গ্রুপের নেতারা। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক আমির আলী চেয়ারম্যান ও আব্দুল আজিজ সুমন। সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত বিশ্বনাথেও সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেন তারা।

অন্যদিকে একই এসময় বিশ্বনাথ নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী নেতারাও বাসিয়া ব্রিজের সামনে সড়ক অবরোধ করেন। আর এতে নেতৃত্ব দেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক মিয়া। এসময় দু’পক্ষের নেতাদের নৌকা নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। দলীয় সভানেত্রীর নির্দেশে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে শরীকদল জাতীয় পার্টিকে এ আসনটি ছেড়ে দিতে হয় তাকে। ফলে আওয়ামী লীগের সহযোগিতায় এমপি নির্বাচিত হন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী। এবারও ইয়াহইয়া চৌধুরী মহাজোটের মনোনয়ন চাওয়ায় তাকে মেনে নিতে পারছেন না আওয়ামী লীগ নেতারা।

আনোয়ারুজ্জামান চৌধুরী গ্রুপের নেতা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক মিয়া এবং শফিক চৌধুরী গ্রুপের নেতা উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক আমির আলী চেয়ারম্যান ও আব্দুল আজিজ সুমন বলেন, বিগত ৫ বছর সিলেট-২ আসনে উন্নয়নের বদলে লুটপাট করেছেন জাতীয় পার্টির এমপি ইয়াহইয়া চৌধুরী। এবারও জাতীয় পার্টিকে এ আসনটি দিলে আর ধরে রাখা যাবে না এমনকি জনগণ ভোটও দেবেনা বলে জানান তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস