সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

কুলাউড়ায় আমতৈলে মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় আমতৈলে মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা

কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই ) বিকেলে হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাজার মসজিদে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি সাহেদুর রহমান কিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক মো. শাহজাহান আলমের সঞ্চালনায় বক্তব্য দেন
সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাজার মসজিদের ইমাম হযরত মাওলানা হাফিজ সিপার আলী।

প্রবাসী সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা , কাতার প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা হাফিজ ক্বারী মোঃ সিদ্দিকুর রহমান, ইউনাইটেড আরব আমিরাত প্রবাসী, মো: রিয়াজ উদ্দিন খোকন,
জায়েদ আহমদ, জাবের আহমদ, মো: হাসান মিয়াজী, কাতার প্রবাসী শিমুল আহমদ, ইসলাম কাওছার প্রমূখ।

বক্তব্য দেন, হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ সজিব, ইমাদ উদ্দিন, শাহরিয়ার নাফিস।

সময় উপস্থিত ছিলেন সৈয়দ মাশরাফি, মোহাম্মদ মাহদি ইসলাম শাফি, মোঃ মাহদি উদ্দিন, হাবিবুর রহমান,সৈয়দ তাহমিদ,আব্দুর রহমান হাদি,সাহাত,হাবিব,রাফি, রাহাত সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক-অর্থনৈতিক মানোন্নয়নে প্রবাসীদের অপরিসীম ভূমিকা রয়েছে । প্রবাসীরা দেশের সম্পদ। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সংর্বধিত অতিথিরা বলেন, জন্মভূমি, নাড়ির টান কখনো ভুলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না।

অনুষ্ঠানে সংবর্ধিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মিয়াজি বাড়ি পাঞ্জেগানা মসজিদের সাবরক ইমাম মাওলানা আব্দুল আহাদ ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস