রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়ােজনে খাসিয়াদের বর্ষ বিদায়

কমলগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ২৩ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়ােজনে খাসিয়াদের বর্ষ বিদায়

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়ােজনে পালন হলাে আদিবাসী খাসি (খাসিয়া) বর্ষ বিদায় “খাসি সেং কুটস্নেম” উৎসব।

প্রতিবছর খাসিয়া সম্প্রদায়ের লোকজন ২৩ নভেম্বর বর্ষ বিদায়ের এই অনুষ্ঠান উদযাপন করে থাকেন। খাসি সোস্যাল কাউন্সিলের আয়োজনে শনিবার সকাল ১০টায় মাগুরছড়া পুঞ্জির ফুটবল মাঠে এ উৎসব শুরু হয়। খাসি (খাসিয়া) বর্ষ বিদায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ও বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহ-সভাপতি জিডিসন প্রধান সুচিয়াং-এর সভাপতিত্বে এবারের খাসি বর্ষ বিদায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং, গ্রেটার সিলেট ইন্ডিজিনাস পিপলস ফোরাম এর জেনারেল সেক্রেটারি ও খাসি সোস্যল কাউন্সিলের সহ সভাপতি ফিলা পতমিসহ সিলেট বিভাগের বিভিন্ন খাসিয়া পুঞ্জির হেডম্যানবৃন্দ।

অনুষ্ঠানস্থল মাগুরছড়া পুঞ্জির মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটির উপর প্রাকৃতিক পরিবেশে নারিকেল গাছের পাতায় ছাউনি দিয়ে আলোচনা সভার মঞ্চ তৈরী করা হয়। মাঠের চারপাশে তাদের নিজস্ব পণ্য সামগ্রী নিয়ে মেলায় স্টল বসে। স্টল সমুহে খাসিয়া সম্প্রদায়ের প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও খেলনা, খাদ্য, পোশাক ও মশলা সামগ্রী স্থান পায়। বৃহত্তর সিলেট বিভাগের ৭০টি খাসিয়া পুঞ্জি থেকে আগত নারী-পুরুষ, শিশু কিশোররা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এসে এসব স্টল থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনছেন।

উৎসবের মূল আকর্ষণ ছিল ঐহিত্যবাহী খাসি পোশাক পরে মেয়েদের নাচ-গান, তৈল যুক্ত একটি বাঁশে উঠে উপরে রাখা মোবাইল ফোন গ্রহন, দুটি পুকুরে বড়শী দিয়ে মাছ শিকার, তীর ধুনক খেলা, গুলতি চালানো, র‌্যাফেল ড্র ও মেলা।

২০১২ সাল থেকে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে খাসি বর্ষ বিদায় “খাসি সেং কুটস্নেম” পালন করা হচ্ছে। ৭০টি খাসিয়া পুঞ্জি থেকে খাসি নারী পুরুষ, কিশোর- কিশোরীরা এ উৎসবে যোগ দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস