সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

‘এ’ গ্রেড কুলাউড়া পৌরসভার উন্নয়ন চলছে ধুঁকে ধুঁকে !

ইউসুফ আহমদ ইমন   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১৩০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘এ’ গ্রেড কুলাউড়া পৌরসভার উন্নয়ন চলছে ধুঁকে ধুঁকে !

কুলাউড়া পৌরসভার সীমানা পেরুলেই মসৃন পরিপাটি সুন্দর সড়কপৌরসভার বাহিরে ইউনিয়ন ও গ্রামীণ রাস্তাঘাট দেখে যে কারো কাছে সহজেই অনুমেয় হবে গ্রাম হচ্ছে শহর আর কুলাউড়া পৌরসভা হচ্ছে গ্রামঅন্তহীন দুর্ভোগ পোহাচ্ছে কুলাউড়া পৌরবাসী। বর্ষাকালে কর্দমাক্ত সড়ক ও শুষ্ক মৌসুমে ধূলিঝড়ে আক্রান্ত তারাপৌরসভার প্রতিটি সড়কই খানাখন্দে ভরপুর

এ সড়কগুলো দিয়ে চলতে গিয়ে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। বর্ষায় কর্দমাক্ত সড়ক যেমন চলাচলে অযোগ্য হয়ে পড়েতেমনি শুষ্ক মৌসুমে সড়ক থেকে উঠা ধূলো-বালি বাতাসে ভাসার কারণে চরম দুর্ভোগের শিকার হয় চলাচলকারী সাধারণ মানুষ। এ তো গেল সড়কের কথা। কুলাউড়া পৌরসভাটি কাগজে-কলমে ’ গ্রেড। যেন প্রদীপের নিচে অন্ধকার। গ্যাসপানি সরবরাহ,অপরিকল্পিত বাড়িঘর নির্মাণনোংরা পরিবেশমানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতাখেলার মাঠশিশুদের বিনোদন কেন্দ্রের অভাবযানজটমাদকের ভয়াবহতা এবং অপরিকল্পিতভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনাসহ নানা সমস্যায় জর্জরিত এ গ্রেডের পৌরসভা। ব্যবসায়ীপৌর নাগরিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের দাবি- শুধুমাত্র পৌরসভা কার্যালয়কে দ্বিতল-বিশিষ্ট দালান করা ব্যতিত অন্য কোন উন্নয়ন দৃশ্যমান হচ্ছেনা

 ২৩ বছরে প্রধান সড়কেও একটি ফুটপাত নির্মাণ করা সম্ভব হয়নি। তাছাড়া পৌর বাজেটের বিভিন্ন খাতের নির্দিষ্ট বরাদ্দ দেখানো হলেও তা খরচ হয় ভিন্ন খাতেযদিও সেই খাতগুলো অস্পষ্ট। অবশ্য পৌর কর্তৃপক্ষ দাবী করছেবাজেটের বরাদ্দকৃত অর্থ খরচ না হলে সেগুলো কোষাগারে জমা থাকে। 

নাম প্রকাশ না করার শর্তে কুলাউড়া পৌরসভার সাবেক এক কাউন্সিলর বলেনকুলাউড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সমস্যার শেষ নেই। বড় সমস্যা পৌর এলাকায় যানজটফুটপাত দখলড্রেনেজ ব্যবস্থা নেইঅপরিচ্ছন্নতাযত্রতত্র ময়লা-আবর্জনা ফেলাসহ গ্যাসডাস্টবিন ও পানি সংকট রয়েছে। সাদেপুর রোডে সংস্কারের নামে তৈরী করা হয়েছে মরণ ফাঁদ। দক্ষিণবাজার মনসুর রোডে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত

 এ রোডের অবস্থা এতই নাজুক যে এই রোডে স্কুলগামী শিক্ষার্থী-অভিভাবককে প্রতিদিন নাজেহাল হতে হচ্ছে। অন্ততঃ শিক্ষার্থী অভিভাবকের কথা বিবেচনা করে যেমন পৌর কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ তেমনি ট্রাফিকদের নেই কোন তদারকি। 

যার যেমন ইচ্ছা তেমনি চলাদেখার যেন কেউ নেই। সরেজমিনে দেখা যায়ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরের প্রধান সড়কেই জমে থাকছে পানি। সামান্য বৃষ্টিতেই অনেক বাসা-বাড়িতে ঢুকে যাচ্ছে পানি। নেই বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা। 

গত বছর ’ গ্রেডে উন্নতি হয় কুলাউড়া পৌরসভাযার তাপেই পৌর কর বৃদ্ধি পায়। কিন্তু সেবা বলতে কিছুই নেই। নাগরিক জীবনে এতো সমস্যা থাকার পরও পৌরকর বৃদ্ধি করা হয়েছে দ্বিগুণপৌরবাসীর দুঃখ লাগব হওয়ার জন্য এলাকায় উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। 

অথচ এতো অর্থ পাওয়ার পরও হচ্ছে না দৃশ্যমান কোন উন্নয়নরাস্তা না খালএ গ্রেড পৌরসভার এ কি হালএমন প্রশ্ন ও অপরিকল্পিত পৌরসভার উন্নয়ন নিয়ে ক্ষুব্ধ জনসাধারণ। নানা ক্ষেত্রে চরম অসুবিধার মধ্যে ধূলো খাচ্ছে নাগরিকরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস