রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

এল্যামনাই এসোসিয়েশন এর মানবতার ব্যাগ পৌছে গেল মানুষের কাছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   ৫৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এল্যামনাই এসোসিয়েশন এর মানবতার ব্যাগ পৌছে গেল মানুষের কাছে

সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ করোনাভাইরাস।আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় জন্মভূমিও। কোভিড-১৯ মহামারির কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করার ফলে ঘরবন্দী রয়েছেন কয়েক কোটি মানুষ। আর তাদের মধ্যে সব চাইতে বিপদে আছেন দিনমজুর, নিম্ন আয়ের মানুষেরা।

সরকার তাদের জন্য নিয়েছে বিভিন্ন পদক্ষেপ। কিন্তু সরকারের একার পক্ষে তো আর সম্ভব নয় এই দুর্যোগ মোকাবেলা করা। তাই এইসব কাজ এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন,ব্যবসায়ী ও বিত্তবানেরা। একই তাগিদ থেকে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন বিভাগ এল্যামনাই এসোসিয়েশন এৱ উদ্যোগ ‘এক ব্যাগ মানবতা’।

যা পৌছে দেওয়া হচ্ছে সিলেট বিভাগে বিভিন্ন স্থানে। কয়েকটি ধাপে এই ত্রাণ বিতরণ করা হবে।প্রথম ধাপে ৪ ঠা এপ্রিল থেকে সিলেট শহর, গোলাপগঞ্জ, কুলাউড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, জৈন্তাপুর থানার চিকানাগুল এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।এই সব এলাকায় মোট ৩৬০ টি পরিবারের কাছে এক ব্যাগ মানবতা পৌছে দেয়া হয়েছে। মানবতার এই ব্যাগে সম্পর্কে জানতে চাইলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে একটি পরিবার মোটামুটি এক সপ্তাহ চলতে পারে এই অনুপাতে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।তারা আরোও জানান তাদের অনুদান সংগ্রহ চলছে। কিছু দিন পর তারা আবার ২য় ধাপে আরোও তিন-চারশত পরিবারের কাছে মানবতার ব্যাগ পৌছে দিতে পারবেন বলে আশা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন আমি মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ। আমি কারো কাছে যেতে পারি না করো কাছে হাত পাততে পারি না ।খুব বাজে সময় পার করছিলাম।

গতকাল একজন লোক মারফত তাদের কাছে আমার পরিবারের এই অবস্থার খবর গেলে তারা রাত্রের আধারে আমার ঘরে খাবার দিয়ে যায়।ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা এই মহানুভবতা। শুধু এটুকুই বলবো জয় হোক মানবতার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস